শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ভোলাহাটে বসতবাড়ির ৪টি ঘর আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৬.৫ লাখ টাকা

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ির ৪টি ঘর সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক জুলেখা বেগম দুপুরে রান্না শেষে ঘরের দরজা বন্ধ করে খাবার নিয়ে বিলে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে দেখেন, তার বসতবাড়ির ৪টি ঘরে আগুন জ্বলছে এবং ভেতরে থাকা সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে ভোলাহাট ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরগুলোর আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় মালামালসহ সবকিছুই সম্পূর্ণভাবে পুড়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুস সবুর জানান, খাস জমিতে বসবাসকারী জুলেখা বেগম তার সন্তানদের নিয়ে কোনোভাবে সংসার চালিয়ে আসছিলেন। রান্না শেষে বাড়ি তালাবদ্ধ রেখে বিলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আনুমানিক সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ভোলাহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ বসাক তলাপাত্র বলেন, “আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে একটি বাক্স উদ্ধার করে ৯০ হাজার টাকা নগদ অর্থ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

তিনি আরও জানান, রান্নার চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ভয়াবহ রূপ নেয়, এতে ৪টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

ভোলাহাটে বসতবাড়ির ৪টি ঘর আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৬.৫ লাখ টাকা

www.dainikkagoj.com
12 May 2026

ভোলাহাটে বসতবাড়ির ৪টি ঘর আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৬.৫ লাখ টাকা

www.dainikkagoj.com