শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট পর্তুগিজ রাজপরিবারের সম্পৃক্ততায় ইউরোপের বাজারে বাংলাদেশের চা রপ্তানির নতুন সম্ভাবনা ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছর বরণে প্রস্তুত খাসিয়ারা মাগুরছড়ায় বসছে শতবর্ষী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২ নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের মাধাইনগর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সরকার, দুইবারের সাবেক চেয়ারম্যান প্রার্থী
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান মোহাম্মদ ইউনুস শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে বিএনপির মনোনয়ন প্রত্যাশা

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পরিসরে চলছে প্রার্থী বাছাই নিয়ে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। এ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী মোহাম্মদ ইউনুস।

মোহাম্মদ ইউনুস রামগড় সদর ইউনিয়নের লামকুপাড়ার বাসিন্দা। তিনি মরহুম মোহাম্মদ ইসমাইল মেম্বারের ছেলে। তাঁর পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে তাঁর বাবা মোহাম্মদ ইসমাইল মেম্বার ইউনিয়ন পর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ১ নম্বর রামগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, বাজার কমিটি ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ ইসমাইল মেম্বার বিএনপির রাজনীতিতে জননেতা ওয়াদুদ ভূঁইয়া ও মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়ার নেতৃত্বের প্রতি অনুগত ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে বিভিন্ন সময়ে তাঁকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে হামলা-মামলা, দোকান ভাঙচুর এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার পেছনেও তাঁর ভূমিকা ছিল বলে এলাকাবাসীর অনেকে উল্লেখ করেন।

বাবার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হন মোহাম্মদ ইউনুস। তিনি রামগড় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে চট্টগ্রামস্থ খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বেও ছিলেন।

বর্তমানে তিনি রামগড় জাতীয়তাবাদী ফোরামের উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং রামগড় উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুরন্ত লামকুপাড়া স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত উদয়ন ক্লাবের সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সহযোগিতামূলক কাজেও সম্পৃক্ত রয়েছেন তিনি। চট্টগ্রামে চিকিৎসা, শিক্ষা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে যাওয়া রামগড়ের বিভিন্ন পরিবারের সদস্যদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

মোহাম্মদ ইউনুসের পৈতৃক বাড়ি ও স্থায়ী বসবাস রামগড় ইউনিয়ন পরিষদের সামনে। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের সঙ্গে তাঁর পারিবারিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। স্থানীয় পর্যায়ে পরিচিতি এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগকে তিনি জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোহাম্মদ ইউনুস। পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়ন পরিষদের সেবাকে আরও জনবান্ধব করার কথা জানিয়েছেন তিনি।

তাঁর মতে, ইউনিয়ন পরিষদ কেবল একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয়; এটি সাধারণ মানুষের অধিকার, আস্থা ও প্রত্যাশার জায়গা। তাই জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাঁদের সমস্যা শোনা এবং জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করা জরুরি।

মোহাম্মদ ইউনুস জানান, তাঁর বাবা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন। তিনি নিজেও সেই রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখতে চান। জননেতা ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে রামগড় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তবে আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টিকেই আপাতত গুরুত্ব দিচ্ছেন তিনি। দলীয় নেতৃত্ব ও স্থানীয় বিএনপি পরিবারের মূল্যায়নে মনোনয়ন পেলে ১ নম্বর রামগড় সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনুস।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 November 2026

রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান মোহাম্মদ ইউনুস শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে বিএনপির মনোনয়ন প্রত্যাশা

www.dainikkagoj.com
22 November 2026

রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান মোহাম্মদ ইউনুস শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে বিএনপির মনোনয়ন প্রত্যাশা

www.dainikkagoj.com