শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট পর্তুগিজ রাজপরিবারের সম্পৃক্ততায় ইউরোপের বাজারে বাংলাদেশের চা রপ্তানির নতুন সম্ভাবনা ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছর বরণে প্রস্তুত খাসিয়ারা মাগুরছড়ায় বসছে শতবর্ষী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২ নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের মাধাইনগর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সরকার, দুইবারের সাবেক চেয়ারম্যান প্রার্থী
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

মানিকছড়িতে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।

গত ২০ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা এলাকার রোয়াজা পাড়ায় তাতু ত্রিপুরা মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সময় পরিবারের চার সদস্য পাশের একটি বাড়িতে অবস্থান করায় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুনে বসতঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে যায়। এতে পরিবারটি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অধীন নয়া বাজার আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবারটির জন্য প্রয়োজনীয় গৃহস্থালি ও খাদ্যসামগ্রী সহায়তা হিসেবে প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা পেয়ে পরিবারটি কিছুটা স্বস্তি পেয়েছে।

দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 November 2026

মানিকছড়িতে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

www.dainikkagoj.com
22 November 2026

মানিকছড়িতে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

www.dainikkagoj.com