শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট পর্তুগিজ রাজপরিবারের সম্পৃক্ততায় ইউরোপের বাজারে বাংলাদেশের চা রপ্তানির নতুন সম্ভাবনা ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছর বরণে প্রস্তুত খাসিয়ারা মাগুরছড়ায় বসছে শতবর্ষী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২ নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের মাধাইনগর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সরকার, দুইবারের সাবেক চেয়ারম্যান প্রার্থী
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

আইনুল হকের প্রচেষ্টায় তাড়াশ-রায়গঞ্জে উন্নয়নের নতুন গতি

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার চিত্র পাল্টে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) নির্বাচনী এলাকায় অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হকের উদ্যোগ ও প্রচেষ্টায় গত আট মাসে দুই উপজেলায় প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়িত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন খাতে আরও একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কর্মকাণ্ড ঘিরে স্থানীয় মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক নির্মাণ ও সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা, মন্দির, কবরস্থান ও শ্মশানঘাটসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বাসস্ট্যান্ড থেকে হঠাৎপাড়া পর্যন্ত ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৬২০ মিটার সড়ক সংস্কারকাজ শুরু হয়েছে। অন্যদিকে, তাড়াশ পৌরসভায় ৮ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ১৭টি আরসিসি সড়ক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়ক যোগাযোগসহ নানা অবকাঠামোগত উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নতি, শিক্ষা কার্যক্রমের পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতা কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

উন্নয়নকাজের পাশাপাশি প্রকল্পের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদ সদস্য ভিপি আইনুল হক সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। কোনো প্রকল্পে অনিয়ম কিংবা নিম্নমানের কাজের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

এদিকে, চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ করেছেন সংসদ সদস্যের সমর্থকেরা। তাঁদের দাবি, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তবে সচেতন মহলের মতে, উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও কাজের মান নিশ্চিত করতে তথ্যভিত্তিক পর্যালোচনা এবং জনসাধারণের নজরদারি প্রয়োজন।

এ বিষয়ে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, “রায়গঞ্জ-তাড়াশের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। আমরা সরকারি বরাদ্দের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের চেষ্টা করছি। কাজের গুণগত মানের বিষয়ে কোনো আপস করা হবে না। কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে উন্নয়নের ধারাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। আমি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, রায়গঞ্জ-তাড়াশকে আধুনিক, উন্নত ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে তাঁর। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও এলাকায় আরও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরাও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গেছে। তাঁদের মতে, দলমত-নির্বিশেষে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করছেন সংসদ সদস্য ভিপি আইনুল হক।

সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে রায়গঞ্জ-তাড়াশে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক সমাজ গড়ে উঠবে।

স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন এবং কাজের মান নিশ্চিত করা গেলে তাড়াশ-রায়গঞ্জের যোগাযোগব্যবস্থা ও সার্বিক জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 November 2026

আইনুল হকের প্রচেষ্টায় তাড়াশ-রায়গঞ্জে উন্নয়নের নতুন গতি

www.dainikkagoj.com
22 November 2026

আইনুল হকের প্রচেষ্টায় তাড়াশ-রায়গঞ্জে উন্নয়নের নতুন গতি

www.dainikkagoj.com