সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জে ১৯৯ পিচ ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা। সিরাজগঞ্জ র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (৯ এপ্রিল) বুধবার সন্ধ্যা ৬:৩৫ মিনিটে

জেলার কামারখন্দ থানাধীন কুটিরচর সাকিনস্থ সোনার মদিনা মিল সংলগ্ন নলকা হতে সিরাজগঞ্জ সড়কগামী মহাসড়কের উত্তর পাশে জনৈক হারুনের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামিদ্বয় হলেন মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা- মোঃ শহিদুল ইসলাম, স্থায়ী সাং- বগের বাড়ী, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর, এপি সাং- কুটির চর(দুলাল মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ, ও মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা- মোঃ মাহমুদুল ইসলাম, সাং- কুটির চর, থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করে বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।তিনি আরও বলেন,আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর