শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়া গ্রামে দুই প্রবাসী ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর খলাপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে ইসমাইল হোসেন সৌদি আরব এবং ইব্রাহিম হোসেন সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। সম্প্রতি ইব্রাহিম হোসেন ছুটিতে দেশে আসেন। দেশে ফেরার পর স্থানীয় মনির হোসেন নামের এক ব্যক্তি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে। গত ৯ মে সকালে “জনতার কণ্ঠ” নামের একটি ফেসবুক আইডি থেকে মনির হোসেনের ছবি সংবলিত একটি পোস্টে তার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করা হয়। ওই পোস্টে প্রবাসী ইব্রাহিম হোসেনসহ আরও কয়েকজন মন্তব্য করেন।

এতে ক্ষিপ্ত হয়ে একই দিন দুপুর আনুমানিক ২টার দিকে মনির হোসেন, তার স্ত্রী আমেনা, ছেলে আসিফ ও মাহবুর হোসেনসহ আরও ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়ির মূল গেইট ভাঙচুর করে এবং প্রবাসী ইব্রাহিমের বৃদ্ধ মা লাইলি বেগমকে মারধর করে আহত করে বলে পরিবারের দাবি।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রবাসী ইব্রাহিম হোসেন আত্মরক্ষার্থে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশ আসার আগ মুহূর্তে অভিযুক্তরা “এলাকায় শান্তিতে থাকতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতেই হবে” বলে হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় প্রবাসী ইব্রাহিম হোসেন গত ৯ মে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ১১ মে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি নং- ৫৪৫) করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই হাবিবুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ

www.dainikkagoj.com
12 May 2026

গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ

www.dainikkagoj.com