বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান 

শাজাহানপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Reporter Name / ১৩০ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

শাহজাহানপুর বগুড়া প্রতিনিধি:

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সাহাবুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকার, আব্দুল ওয়াহেদ।

এছাড়াও মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি বলেন “নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।” পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর