বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
লালপুরে অবৈধভাবে আঁখ মারাই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি, বেশি অর্থ দিয়েও মিলছেনা গ্যাস কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার  কুষ্টিয়ায় সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল  সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মনোয়ারা আক্তার খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারের দ্বারা ধানের চারা রোপণ  খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান  কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাবসায়ীকে জরিমানা

রাজারহাটে মাদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় মাদক কারবারি আটক 

Reporter Name / ৯০ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নূর-ই-আলম সিদ্দিক,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজাহাটে মাদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় আবদুল খালেক নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ১৪ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে চাকিরপশার ইউনিয়নে নাককাটি গ্রাম হতে রাজারহাট থানা পুলিশ কর্তৃক এই মাদক কারবারিকে আটক করা হয়। ধৃত আব্দুল খালেক রাজারহাট জয়দেবপুর হায়াতের মৃত রকব উদ্দিনে পুত্র বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে- ১৪ অক্টোবর রাজারহাট থানা পুলিশ কর্তৃক আমতলী নামক স্থানে মাদক দ্রব্য উদ্ধার ও নিয়মিত অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা নাককাটি গ্রামস্থ  স্থানীয় মাদক বিরোধী কমিটি সদস্যের কাছে মাদকসহ এক ব্যক্তিকে আটকের খবর পেয়ে অভিযান পরিচালনাকারী অফিসার তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ঘটনার সত্যতা পেয়ে ধৃত আব্দুল খালেককে মাদকদ্রব্য আইনে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন- তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু-পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।‌ উক্ত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। এছাড়াও ভ্রাম্যমান আদালতে তার ১৫ দিনের সাজা হয়েছিল।

মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর