শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

ময়মনসিংহে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

এস এম জাহান ইমাম শাহ্ স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-অঞ্চল ময়মনসিংহের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আজ ১৫অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠান। সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি এক ধরনের শিক্ষা যা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার মধ্য দিয়ে নিজেদের বিকশিত করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহা. নাসির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-অঞ্চলের আওতাভুক্ত ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ক্রীড়াবিদদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস ও নতুন স্বপ্নের ঝলক। উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো উপ-অঞ্চলভিত্তিক এই প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়রা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠানে অতিথিরা তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করেন এবং প্রতিযোগিতার সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর