শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট পর্তুগিজ রাজপরিবারের সম্পৃক্ততায় ইউরোপের বাজারে বাংলাদেশের চা রপ্তানির নতুন সম্ভাবনা ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছর বরণে প্রস্তুত খাসিয়ারা মাগুরছড়ায় বসছে শতবর্ষী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২ নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের মাধাইনগর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সরকার, দুইবারের সাবেক চেয়ারম্যান প্রার্থী
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

প্রতিবেদকের নাম / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার:

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা ঘুরে পুনরায় সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ডায়াবেটিক হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া শহরের চৌমুহনা ট্রাফিক পুলিশ বক্সের পাশে ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

এর আগে ১৩ নভেম্বর রাজনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা, র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি ডা. এম এ আহাদের সভাপতিত্বে এবং হিসাবরক্ষক মো. মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির স্বাস্থ্য সহকারী হাফিজ তালিব আহমদ মাহদী। ডায়াবেটিসের প্রতিরোধ, সচেতনতা ও চিকিৎসার গুরুত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন সমিতির চিফ মেডিকেল অফিসার ডা. মনোজ বিকাশ চাকমা।

এ সময় বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, ডা. জিল্লুল হক, ডা. দিলশাদ পারভীন চৌধুরী, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস সরদার এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহের আলী মীর।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ নিয়াজ রহমান, কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী মনসুরুজ্জামান ও জয়নুল ইসলাম খান, রাজনগর উপ-ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. জিল্লুল হক, সদস্যসচিব ছালিক আহমদ, নজরুল ইসলাম শামীম, কমলগঞ্জ উপ-ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনা সুলতানা, ডা. নুরহাত ফারহিন চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম করিমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসাসেবা নিতে আসা রোগী, আমন্ত্রিত অতিথি এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 November 2026

মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

www.dainikkagoj.com
14 November 2026

মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

www.dainikkagoj.com