শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট পর্তুগিজ রাজপরিবারের সম্পৃক্ততায় ইউরোপের বাজারে বাংলাদেশের চা রপ্তানির নতুন সম্ভাবনা ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছর বরণে প্রস্তুত খাসিয়ারা মাগুরছড়ায় বসছে শতবর্ষী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২ নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের মাধাইনগর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সরকার, দুইবারের সাবেক চেয়ারম্যান প্রার্থী
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক ছিলেন। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মাদ্রাসায় পড়াশোনা করা ১১ বছর বয়সী এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের ১৮ এপ্রিল চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর পর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় আমান উল্লাহ মাহমুদী সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন।

মামলা দায়েরের পর তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৬ মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন প্রধান অভিযুক্ত সাগর। পরে আদালতের নির্দেশে তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আদালতের নির্দেশে তাকে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী গণমাধ্যমকে জানান।

তদন্ত শেষে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৮ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। পরে আদালত ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন।

যুক্তিতর্ক চলাকালে প্রধান অভিযুক্ত সাগর নিজের প্রায় ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি চেয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে আদালত এ প্রস্তাবে সম্মতি দেননি।

অবশেষে বুধবার দুপুরে আদালত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আলোচিত এ রায়কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 November 2026

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

www.dainikkagoj.com
11 November 2026

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

www.dainikkagoj.com