শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

পূজা উৎসবে বিষাক্ত মদ পান করে চির নিদ্রায় শায়িত হলেন মুসলিম ধর্মের ৫ বন্ধু

Reporter Name / ১৬৩ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গো পূজা উৎসবে বিষাক্ত মদ পান করে চিকিৎসাধীন অবস্থায় চির নিদ্রায় শায়িত হলেন মুসলিম ধর্মের পাঁচজন বন্ধু। এতে করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

গতকাল রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে মারা যান আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০)। তিনি উপজেলার খোট্টাপাড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

এর আগে ৭ অক্টোবর (মঙ্গলবার) রাতে মারা যান কৃষক মিজানুর রহমান লিটন (৫৫), ৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে মারা যান সিএনজি অটোরিকশা চালক নাছিদুল সোনার (২৭), ১০ অক্টোবর (শুক্রবার) দুপুরে মারা যান ট্রাকচালক মানিক আকন্দ (৩০) এবং বিকেলে মারা যান সিএনজি অটোরিকশা চালক আব্দুল্লাহ আল কাফি (৩০)। এ নিয়ে বিষাক্ত মদ পানের ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দশমীর সন্ধ্যায় (২ অক্টোবর) একই গ্রামের ওই পাঁচ বন্ধু একসঙ্গে মদ্যপান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁদের রাতেই শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘বিষাক্ত ও মাত্রাতিরিক্ত মদ্যপানের কারণে তাঁদের শরীরে মারাত্মক বিষক্রিয়া হয়েছিল। সবারই কিডনি বিকল হয়ে যায়। শেষ পর্যন্ত কেউ বাঁচেনি।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্গাপূজার দশমীর সন্ধ্যায় বিষাক্ত মদ্যপানে ওই পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় পরপর পাঁচজনেরই মৃত্যু হয়েছে। রঞ্জু মিয়া ছাড়া অন্য চারজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, এঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। নিহতদের পরিবার অভিযোগ দায়ের করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি থানা পুলিশের একাধিক টিম তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর