শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ থাকায় সবগুলোর ডিক্লারেশন বাতিল

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

শিবলী সাদিক খানঃ

প্রতিটি পত্রিকার দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু প্রতিবেদন থাকায় কারণ দর্শানোর জবাব যুক্তিযুক্ত না হওয়ায় ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পত্রিকাগুলো হলো—মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ এবং বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।

এর আগে গত বৃহস্পতিবার ওইসব পত্রিকার ডিক্লারেশন বাতিল করে প্রত্যেক সম্পাদক বা প্রকাশককে চিঠি দেয় জেলা প্রশাসন।

গত ১০ ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ দৈনিক পত্রিকায় অনুরূপভাবে দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে এবং উল্লিখিত সংখ্যাসমূহ অনুমোদিত ছাপাখানা হতে মুদ্রিত হয়নি। এ বিষয়ে ১৬ এপ্রিল ১৩ পত্রিকার প্রকাশক/সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

গত ২১ এপ্রিল ভুল স্বীকার করে ঘটনাটিকে সম্পূর্ণভাবে বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতা ও নিজস্ব মুদ্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সৃষ্ট একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মর্মে ব্যাখ্যাসহ জবাব দাখিল করেন, যা গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত বিবেচিত হয়নি।

পরে ১৮ মে জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সরেজমিন তদন্তেও প্রমাণিত হয়েছে ১১টি পত্রিকা অনুমোদিত ছাপাখানা হতে মুদ্রিত হচ্ছে না। এটি ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় আইনটির ১০ ধারায় পত্রিকাগুলোর ঘোষণা ও নিবন্ধিকরণ বাতিল করা হলো।

এ বিষয়ে আলোকিত ময়মনসিংহের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হালিম বলেন, ‘আমার পত্রিকার ডিক্লারেশন বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। খোঁজখবর নিচ্ছি, জেনেবুঝে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, গত ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু একই ধরনের ছাপা হওয়ায় শোকজ করা হয়, যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধনকরণ) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন ঘোষণাপত্র ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধনকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারায় বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর