শিরোনাম
ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ তানোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা তানোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা গজারিয়ায় স্কাউটস ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ গোয়াইনঘাটে মা ও শিশু সুরক্ষায় সমন্বিত সেবা জোরদারের উদ্যোগ নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল ৪ আসন নাসিরনগরে যত্রতত্র ময়লা-আবর্জনা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাংবাদিক ইসাহাকের চিকিৎসায় বাধা এনআইডি জটিলতা তাড়াশ বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান; নিঃস্ব ২ পরিবার ফারুক হত্যার প্রতিবাদে কাঁচপুরে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে মা ও শিশু সুরক্ষায় সমন্বিত সেবা জোরদারের উদ্যোগ

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মা ও শিশুর সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য, পুষ্টি ও জন্মনিবন্ধন সেবা সমন্বিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় ত্রৈমাসিক পরিকল্পনা, সমন্বয় ও পুনর্মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত সভায় কারিগরি সহযোগিতা প্রদান করে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে কৌশলগত সহযোগিতায় ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশীর শরীফ।

এ ছাড়া গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, উপজেলা সমন্বয়কারী ত্রিদ্বীপ কুমার চক্রবর্তী, মনিটরিং অফিসার দ্বিপায়ন দাস, ট্রেনিং অফিসার হুমায়ুন কবিরসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মা ও শিশুর সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা, পুষ্টি উন্নয়ন ও জন্মনিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করা জরুরি। এ জন্য সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি করতে হবে।

তাঁরা আরও বলেন, তৃণমূল পর্যায়ের উপকারভোগীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সমন্বিতভাবে প্রয়োজনীয় সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় গত তিন মাসের কর্মসূচির অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী তিন মাসের জন্য নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মসূচির কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 November 2026

গোয়াইনঘাটে মা ও শিশু সুরক্ষায় সমন্বিত সেবা জোরদারের উদ্যোগ

www.dainikkagoj.com
10 November 2026

গোয়াইনঘাটে মা ও শিশু সুরক্ষায় সমন্বিত সেবা জোরদারের উদ্যোগ

www.dainikkagoj.com