শিরোনাম
সাংবাদিক ইসাহাকের চিকিৎসায় বাধা এনআইডি জটিলতা তাড়াশ বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান; নিঃস্ব ২ পরিবার ফারুক হত্যার প্রতিবাদে কাঁচপুরে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যায় তিন মামলা, আসামি ৯৫ চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা টেকনাফে অসময়ে লাল-হলুদ তরমুজ, মাচায় চাষ করে লাভের স্বপ্ন চার বন্ধুর লবণাক্ত জমিতে ১০ লাখ টাকা বিনিয়োগ | ইতিমধ্যে বিক্রি এক লাখ টাকার তরমুজ, লাভের আশা ৬ লাখ তাড়াশে সত্যযুগ থেকে চলে আসা কালীপূজা, পাঠার মাংস খাওয়ার ঐতিহ্য কমলনগরে আলিফ হোটেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ মালিকের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

ফারুক হত্যার প্রতিবাদে কাঁচপুরে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফারুক মিয়াকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুরের ললাটি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফারুককে পূর্বপরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বক্তাদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে কাঁচপুরের ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তার ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাড়ি থেকে ডেকে ললাটি বাজারে নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে তাকে আটকে রেখে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ফারুক সংজ্ঞাহীন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।

ছেলেকে হারিয়ে নিহতের মা ওহেদা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ছেলেকে বাজারের মধ্যে বহু মানুষের সামনে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার ফাঁসি ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ফারুককে আহত করার ঘটনায় তার মা বাদী হয়ে আমিনুল ভেন্ডার ও তার ভাগনে অমিত হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬ ধারায় মামলা দায়ের করেছিলেন। ফারুকের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এজাহারভুক্ত দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 November 2026

ফারুক হত্যার প্রতিবাদে কাঁচপুরে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

www.dainikkagoj.com
09 November 2026

ফারুক হত্যার প্রতিবাদে কাঁচপুরে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

www.dainikkagoj.com