শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

প্রতিযোগিতা ভাল, প্রতিহিংসা ভাল নয়– কামরুজ্জামান কামরুল

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষে বিশাল জন সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে মধ্যনগর বাজারে বিশাল জন সমাবেশ অনুষ্টিত হয়।

মধ্যনগর উপজেলা বিএনপির আয়োজনে। বিশাল জন সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবে হায়াত। ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু ও আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন এর যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জননেতা কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলার আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক আবুল বাশার, ৩য় যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক জুনাব আলী, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, আহ্বায়ক কমিটি সদস্য মজিবুর রহমান মজুমদার, জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতা জুলফিকার চৌধুরী রানা, তৌফিক চৌধুরী, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক

আলমগীর কবির তালুকদার, চামারদানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন, শিশু আতিকুর রহমান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জননেতা কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নে লক্ষে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষে আজকের বিশাল জন সমাবেশ। তিনি আরও বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা ভাল প্রতিহিংসা ভাল নয়। জনগণ আমার সম্পদ, জনগণ আমাকে ভালবাসে, আমিও জনগণকে ভালবাসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর