শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে হাট কড়ই বাজারে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাট কড়ই বাজারে তৌহিদী জনতা । দ্রুত এ হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে হাট কড়ই বাজারে তৌহিদী জনতা সহ সাধারণ জনতা বিক্ষোভ- সমাবেশ কর্মসূচি পালন করেছে।
বাদ আছর নন্দীগ্রাম উপজেলার হাট কড়ই বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয় অংশ নেয় হাজারো জনতা।বক্তারা বলেন, আজ ফিলিস্তিন যেন রক্তাক্ত করুণার প্রতিচ্ছবি। আর ইসরাইল একটি রাষ্ট্রের নাম নয়, বরং তা মানবতার বিরুদ্ধে সংঘটিত এক কুখ্যাত সন্ত্রাসী শক্তির নাম। ইসরাইল অবিলম্বে তার হত্যাযজ্ঞ দখলদারিত্ব ও গণবিধ্বংসী কার্যক্রম বন্ধ করুক নতুবা মুসলিম উম্মাহর ধৈর্যের সীমা চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর ঘর মজলুম ভাই-বোনদের রক্ষায় আমরা জীবনপণ লড়াইয়ে প্রস্তুত। সন্ত্রাসী ইসরাইলকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি মুসলমানদের প্রতিটি ফোঁটা রক্তের হিসাব এই দুনিয়াতেই দিতে হবে। বক্তারা আরও বলেন, ইসরাইলি আমেরিকান ও ভারতীয় পণ্য সম্পূর্ণভাবে বর্জন করে তাদের অর্থনীতিকে ভেঙে ফেলতে হবে। ইনশাআল্লাহ ফিলিস্তিন মুক্ত হবেই। দখলদার ইসরাইল ধ্বংস হবে। ইতিহাসের আস্তাকুঁড়ে তার নাম চিরতরে বিলীন হয়ে যাবে। মজলুমের কান্না আল্লাহ শুনছেন। জুলুম বেশিদিন টিকে থাকবে না,সহ বক্তারা তাদের বক্তব্যে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর