রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

জামায়াতে ইসলামী জেলা ও মহানগর শাখা ও ছাত্রশিবিরের উদ্যোগে ফিলিস্তিন হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিশাল বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ২৪১ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ইসরায়েলের অব্যাহত বর্বরোচিত হামলার প্রতিবাদে ময়মনসিংহে জামায়াতে ইসলামী জেলা ও মহানগর শাখা এবং ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) বিকেলে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শরিফুল ইসলাম খালিদ। তিনি বলেন, “ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা বিশ্ব বিবেকের জন্য লজ্জার। এখনই বিশ্ব মুসলিমসহ সকল মানবতাবাদী শক্তিকে একজোট হয়ে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের মহানগর আহ্বায়ক অলিউল্লাহ, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুম, বিশিষ্ট শিক্ষাবিদ তাসনিম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারের প্রশ্নে বিশ্ব সম্প্রদায়ের নীরবতা অত্যন্ত দুঃখজনক। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার দাবি করেন তারা।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর