শিরোনাম
এলাকার উন্নয়নে জীবন উৎসর্গের প্রত্যয় এমপি রুমার চাটমোহরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তাড়াশে নছিমন-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২ লংগদুতে দাখিল পরীক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ আটক করে ৮ জন মিলে মারধর, গুরুতর আহত ৪ শিক্ষার্থী হাসপাতালে শম্ভুগঞ্জ গোলচত্বরে ১২ বোতল বিলাতি মদসহ দুইজন গ্রেফতার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন, এলাকায় চাঞ্চল্য হালুয়াঘাটে বড়বিলা–বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভোলাহাটে বসতবাড়ির ৪টি ঘর আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৬.৫ লাখ টাকা সলঙ্গায় বাঁশের ব্যারিকেডে ধরা পড়ল চোরের সরদার, উদ্ধার চুরি হওয়া মিশুক সিরাজগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সান্তাহারে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ৩ মে রবিবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় এ মামলা দায়ের করেন ভুক্তভোগীর ছোট ভাই আজিজুল হক রাজা। মামলায় রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সান্তাহার রেলগেইট এলাকায় রেলওয়ের জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতা ইকবাল হোসেনের সঙ্গে স্থানীয় হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার রাজু, শুভ, নীরবসহ কয়েকজন যুবকের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ইকবাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 May 2026

সান্তাহারে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় মামলা

www.dainikkagoj.com
04 May 2026

সান্তাহারে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় মামলা

www.dainikkagoj.com