রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

২৬কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি আটক সহ প্রাইভেটকার উদ্ধার করেছে র‌্যাব-১৪

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে।

গতকাল (৫ এপ্রিল) রাত ৯টায় নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন পৌরসভার ২নং ওয়ার্ডের বুরুঙ্গা এলাকার দুর্গাপুর-ময়মনসিংহগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সামনে একটি চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এ সময় একটি মেরুন রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন:
১. মোঃ পলাশ মাতুব্বার (৪২), পিতা-মৃত সেকান্দার মাতুব্বার, সাং–পূর্ব শিলারচর, থানা–মাদারীপুর সদর।
২. আবুল কাশেম বারি (৬৯), পিতা-মৃত তারা মিয়া, সাং–চর লক্ষিপুর, থানা–মাদারীপুর সদর।
৩. রমজান শেখ (৩০), পিতা–মোঃ সালাম শেখ, সাং–মোচরকান্দি, থানা–রাজৈর, জেলা–মাদারীপুর।

পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টা ৪৫ মিনিটে একই এলাকার বাইতুল আতিক জামে মসজিদের পশ্চিম পাশে পলাতক মাদক কারবারি এরশাদুল হক (৪৫)-এর বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ঘরের মেঝের নিচে লুকানো অবস্থায় একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে রাখা ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সর্বমোট উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ২৬ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকার জব্দ করা হয়।
র‌্যাব-১৪ জানায়, দেশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে তারা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর