শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

অসহায় শিক্ষার্থীর মাঝে লংগদু জোনের  আর্থিক অনুদান ও পাঠ্যপুস্তক প্রদান 

Reporter Name / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী ,লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কলেজ পড়ুয়া ছাত্রীকে বই ও কলেজ ড্রেস প্রদান এবং ক্যান্সার আক্রান্ত এক মা’কে আর্থিক অনুদান প্রদান করেছে, সেনাবাহিনী, লংগদু সেনা জোন।

বৃহস্পতিবার ( ৯ অক্টোবর ) সকাল ১১ টায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়  লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল  মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি” অসহায় গরিব ক্যান্সার রোগে আক্রান্ত মা’কে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ এবং দরিদ্র ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মেধাবী ছাত্রীকে কলেজে পড়ালেখার জন্য প্রোয়জনীয় পাঠ্য পুস্তক ও কলেজ ড্রেস অনুদান স্বরূপ প্রদান করেন।

এসময় অনুদান গ্রহনকারী মা ও পাহাড়ি কলেজ ছাত্রী অনুদান এবং শিক্ষা সামগ্রী পেয়ে লংগদু জোন কমান্ডার তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক সহায়তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া ও প্রার্থনা করেন।

জোন অধিনায়ক বলেন, সেনাবাহিনী সর্বদা দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এখানে  জাতি ধর্ম কোন ভেদাভেদ নেই। সকল সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার লক্ষে্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। তিনি জানান, সেনাবাহিনীর এধরণের মানবিক কার্যক্রম  চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর