শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

জয়বাংলা বাজার–মধুপুর বাজার সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ সদর উপজেলার গুরুত্বপূর্ণ জয়বাংলা বাজার–মধুপুর বাজার সড়ক (চেইনেজ: ০০–১০০০ মিটার) মেরামত কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৪ (সদর) আসন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি যাতায়াতে দুর্ভোগ ছিল প্রতিনিয়ত।

সড়কটি মেরামত সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও বাজার ব্যবস্থাও আরও গতিশীল হবে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মেসার্স এম এম মোহাম্মদ।

অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমে জনগণের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

জয়বাংলা বাজার–মধুপুর বাজার সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন

www.dainikkagoj.com
12 May 2026

জয়বাংলা বাজার–মধুপুর বাজার সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন

www.dainikkagoj.com