শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

কালোবাজারে তেল বিক্রি: ইসলামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে জেল-জরিমানা

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর (জামালপুর)

​জামালপুরের ইসলামপুরে কালোবাজারে তেল বিক্রির দায়ে ‘ঝর্না ফিলিং স্টেশনে’র ম্যানেজারকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

​দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান ওই ফিলিং স্টেশনের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মোশারফগঞ্জ এলাকার ঝর্না ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গোপনে তেল বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে কালোবাজারে তেল বিক্রির সত্যতা পাওয়া গেলে ম্যানেজার মিজানুর রহমানকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ ও প্রচলিত আইনে তাকে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান ইফতেখার।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্তকে হেফাজতে নেওয়া হয়।

​এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান ইফতেখার বলেন, “তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আমরা নিয়মিত কাজ করছি। গোপন সংবাদ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ঝর্না ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান এবং তদারকি আগামীতেও অব্যাহত থাকবে।”

​অভিযান শেষে জব্দকৃত নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই অনিয়মের আশ্রয় নিয়ে আসছিল। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ গ্রাহকরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

কালোবাজারে তেল বিক্রি: ইসলামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে জেল-জরিমানা

www.dainikkagoj.com
12 May 2026

কালোবাজারে তেল বিক্রি: ইসলামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে জেল-জরিমানা

www.dainikkagoj.com