শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

দুই সপ্তাহ পর প্রাণ ফিরে পেল দীঘিনালার হাট-বাজার, স্বস্তির নিঃশ্বাস জনজীবনে

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

 

​মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

​দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে চলা হরতাল, অবরোধ ও ১৪৪ ধারা জারির পর অবশেষে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে খাগড়াছড়ির দীঘিনালা বাজার। সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে সৃষ্ট উত্তেজনায় স্থবির হয়ে যাওয়া জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। পাহাড়ি-বাঙালি, ত্রিপুরা ও মারমা—সব সম্প্রদায়ের মানুষের ভিড়ে বাজার এখন জমজমাট।

​সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি সদর এলাকায় মারমা এক কিশোরী ধর্ষণের ঘটনার পর জেলাজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে প্রায় দুই সপ্তাহ ধরে খাগড়াছড়ি, দীঘিনালা, গুইমারা ও রামগড়সহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে দফায় দফায় হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন জনসমাবেশ সীমিত রাখতে ১৪৪ ধারা জারি করেছিল।

​অবশেষে গত ৫ অক্টোবর রাতে জুম্ম ছাত্র-জনতা হরতাল ও অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। এর ঠিক পরপরই ৬ অক্টোবর ভোরে জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখার আহমেদ ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ দেন। এই ঘোষণার পরই দ্রুত স্বাভাবিক হতে শুরু করে জনজীবন, খুলে যায় দোকানপাট, এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

​আজ মঙ্গলবার সকালে দীঘিনালা বাজারে গিয়ে দেখা যায়, সেখানে উপচেপড়া ভিড়। কৃষকরা পাহাড়ের তাজা ফলমূল, সবজি ও জুমের উৎপাদিত ফসল নিয়ে বিক্রির জন্য এসেছেন। ক্রেতা-বিক্রেতাদের হাসিমুখে কেনাবেচা আর কথায় দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও বাজারটিকে মুখরিত করে তুলেছে।

​বাজারে কেনাকাটা করতে আসা স্থানীয় বাসিন্দা রয়েল ত্রিপুরা বলেন, “আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই মিলেমিশে থাকতে চাই।”

​একইভাবে লাংশু মারমা বলেন, “অপরাধ যার, শাস্তিও তারই হওয়া উচিত। এখানে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই। আমরা সম্প্রীতির বন্ধন ধরে রাখতে চাই।”

​দীর্ঘ দুই সপ্তাহের উত্তেজনার পর দীঘিনালা বাজারে স্বাভাবিকতা ফিরে আসায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। পাহাড়ি জনপদে শান্তি ও সম্প্রীতির এই চিত্রই এখন নতুন বার্তা হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর