শিরোনাম
ভাঙ্গুড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা রামগড়ে মন্দির-বৌদ্ধ বিহারে অনুদান, বন্যাদুর্গতদের শিশু ও গো-খাদ্য বিতরণ বদলগাছীতে ১০৮ পূজামণ্ডপে মহাসপ্তমীর উৎসবের আমেজ বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বায়া-নওহাটা সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে ৬ স্বর্ণের বারসহ আটক ১ সোনারগাঁয়ে ৩৮ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব কলমের বদলে বুলেট নয়, সাংবাদিক হত্যার বিচার চাই আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নেত্রকোনা-২ আসনের কোনো মন্দির উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না: এমপি আনোয়ারুল হক লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৮ যানবাহনকে
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নেত্রকোনা-২ আসনের কোনো মন্দির উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না: এমপি আনোয়ারুল হক

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এসব সহায়তা শনিবার (১৭ অক্টোবর) সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হলেও তাদের অনেক মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রয়োজনীয় উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। নেত্রকোনা-২ আসনের কোনো মন্দির বা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না।

তিনি বলেন, “উন্নয়ন হবে সবার, অধিকার থাকবে সবার—এটাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবেন না। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে বারহাট্টায় সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য আনোয়ারুল হক। এ ছাড়া সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্গাপূজা উপলক্ষে সরকারি মানবিক সহায়তা অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে উৎসবের আনন্দ বাড়াতে সহায়ক হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
17 October 2026

নেত্রকোনা-২ আসনের কোনো মন্দির উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না: এমপি আনোয়ারুল হক

www.dainikkagoj.com
17 October 2026

নেত্রকোনা-২ আসনের কোনো মন্দির উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না: এমপি আনোয়ারুল হক

www.dainikkagoj.com