শিরোনাম
ভাঙ্গুড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা রামগড়ে মন্দির-বৌদ্ধ বিহারে অনুদান, বন্যাদুর্গতদের শিশু ও গো-খাদ্য বিতরণ বদলগাছীতে ১০৮ পূজামণ্ডপে মহাসপ্তমীর উৎসবের আমেজ বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বায়া-নওহাটা সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে ৬ স্বর্ণের বারসহ আটক ১ সোনারগাঁয়ে ৩৮ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব কলমের বদলে বুলেট নয়, সাংবাদিক হত্যার বিচার চাই আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নেত্রকোনা-২ আসনের কোনো মন্দির উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না: এমপি আনোয়ারুল হক লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৮ যানবাহনকে
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৮ যানবাহনকে

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

মিলন কুমার, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বায়ুদূষণের দায়ে আটটি যানবাহনকে মোট ৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৪টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে সাতটি যানবাহনের বিরুদ্ধে পৃথক সাতটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় যানবাহনে ব্যবহৃত ১৪টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

এ ছাড়া নির্মাণসামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহনের মাধ্যমে বায়ুদূষণের দায়ে একটি ট্রাকের চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মো. আল-আমিন ও মো. মামুনুর রশিদ। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, শব্দ ও বায়ুদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও স্বাভাবিক জনজীবনের ওপর বিরূপ প্রভাব ফেলে। বিশেষ করে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার এবং নির্মাণসামগ্রী খোলা অবস্থায় পরিবহনের কারণে শব্দ ও ধুলাবালি বেড়ে দূষণ পরিস্থিতির অবনতি ঘটে।

দূষণ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
17 October 2026

লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৮ যানবাহনকে

www.dainikkagoj.com
17 October 2026

লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৮ যানবাহনকে

www.dainikkagoj.com