মোঃ উজ্জ্বল হোসেন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। উদ্বোধনের আগে তিনি বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমভিত্তিক স্টল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পার্টনার কংগ্রেসের সভাপতি প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন। তিনি উত্তম কৃষি চর্চা (জিএপি) বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ. এম নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অভিজিত কুমার কুন্ডু, কৃষিবিদ মাহফুজার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমবায় অফিসার হারুনুর রশিদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর রাব্বি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম ও মোঃ মাসুদ রানা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানজালা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির মাওলানা মোঃ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, গোলাম কিবরিয়া মাহফুজুল আলম লাকীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের নতুন প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে সরকারের বিভিন্ন প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি পার্টনার কংগ্রেস থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা প্রতিবেশী কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকরা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।