শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

আইপি টিভির আনুষ্ঠানিক যাত্রার চ্যালেঞ্জ নিয়ে অভিযান নিউজ টিভি অনলাইনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১৪৪ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহ:

গাজীপুরের ন্যাশনাল পার্কে আজ শুক্রবার (০৩ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হলো অভিযান নিউজ টিভি অনলাইন-এর বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও মিলনমেলা। উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানটি।

 

সকাল ১০টায় শুরু হওয়া সম্মেলনে দেশের ৮টি বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য, আলোচনা সভা ও ফটোসেশনের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। জুমার নামাজের বিরতির পর অনুষ্ঠানে অতিথিবৃন্দ গণমাধ্যমকর্মীদের জন্য নানা দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

 

অনুষ্ঠানে অভিযান নিউজ টিভি অনলাইনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম. কে. মিজান সমসাময়িক বিষয় ও চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, শিগগিরই চ্যানেলটি আইপি টিভি হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালার অধীনে অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

গত চার বছরে অভিযান নিউজ টিভি অনলাইন ধারাবাহিকভাবে বার্ষিক সম্মেলন, মিলনমেলা ও পিকনিক আয়োজন করে আসছে। এ ধারাবাহিকতায় এবারও প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

 

বক্তারা বলেন, ডিজিটাল যুগে সংবাদ প্রবাহ বহুগুণে বেড়েছে। তাই সাংবাদিকদের হতে হবে আরও দায়িত্বশীল। জনগণের আস্থা অর্জনের জন্য সংবাদে সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি।

 

সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টায় প্রতিনিধি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর