শিরোনাম
ছয় জেলায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষ কমিটি দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই, ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন তিন চাতালের জায়গায় চালু মাত্র একটি, কমেছে উৎপাদন-শ্রমিকের কর্মসংস্থান দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব মাসব্যাপী উৎসব শুরু, প্রথম দিনেই তিন বিহারে আয়োজন ঘুনি ইসলামিক মিশনে ফলজ ও বনজ গাছ কাটার অভিযোগ চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন, তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন মীরসরাইয়ে হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ৭ নারী গ্রেপ্তার গ্রেপ্তার ৭ জনের মধ্যে ৬ জনই নাসিরনগরের যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ভেড়ামারায় মালচিং পদ্ধতিতে করলা চাষে সাফল্য ইমরানের কম খরচে নিরাপদ সবজি উৎপাদনে বাড়ছে কৃষকদের আগ্রহ মহিষামুড়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেনে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

উদ্বোধনের ১৪ বছর পরও চলাচলের অযোগ্য শিব নদীর ফুটব্রিজ, ঝুঁকি নিয়ে পারাপার শিক্ষার্থী-জনতা

প্রতিবেদকের নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

রাজশাহী প্রতিনিধি:

উদ্বোধনের ১৪ বছর পেরিয়ে গেলেও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার নাকইল-গোপাইল সংযোগকারী শিব নদীর ফুটব্রিজ। ব্রিজের পাশাপাশি দুই পাশের সংযোগ সড়কও বেহাল। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে স্কুলশিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১১ অক্টোবর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের তৎকালীন সংসদ সদস্য মরহুম মো. মেরাজ উদ্দিন মোল্লা ফুটব্রিজটির উদ্বোধন করেন। ব্রিজটি চালুর পর এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় স্বস্তি ফিরলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এর অবস্থা অত্যন্ত নাজুক।

ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত শিক্ষার্থীদের

শিব নদীর উত্তর পাশে অবস্থিত নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়। নদীর অপর পাশের হরিদাগাছি, উত্তরপাড়া, গোপাইলসহ কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা প্রতিদিন এই ফুটব্রিজ দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু ব্রিজের জরাজীর্ণ অবস্থা এবং দুই পাশের সংযোগ সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজটির ওপর দিয়ে ভ্যান, রিকশাসহ হালকা যানবাহন চলাচল করতে পারছে না। ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বাধ্য হয়ে হেঁটে নদী পার হতে হচ্ছে। এতে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সংস্কারের দাবি এলাকাবাসীর

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের সংযোগস্থল ভেঙে যাওয়ায় যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শিব নদীর ফুটব্রিজটি দ্রুত সংস্কার করতে হবে। একই সঙ্গে দুই পাশের সংযোগ সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
13 October 2026

উদ্বোধনের ১৪ বছর পরও চলাচলের অযোগ্য শিব নদীর ফুটব্রিজ, ঝুঁকি নিয়ে পারাপার শিক্ষার্থী-জনতা

www.dainikkagoj.com
13 October 2026

উদ্বোধনের ১৪ বছর পরও চলাচলের অযোগ্য শিব নদীর ফুটব্রিজ, ঝুঁকি নিয়ে পারাপার শিক্ষার্থী-জনতা

www.dainikkagoj.com