রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীঘিনালায় ফুল অর্পণের মাধ্যমে শুরু বিজু উৎসব পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার মানিকছড়িতে শিশু যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নতুন উপজেলা কমিটি অনুমোদন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা কমিটি গঠন, নজরুল সভাপতি, জিন্নাহ সম্পাদক,হিরন সাংগঠনিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  রাণীশংকৈলে পিআইও’র দুর্নীতির প্রতিবাদ করায় সাংবাদিক ও রাজনৈতিক নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা : আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ  ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ 

তাড়াশে মোটর সাইকেল বাইসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ২

Reporter Name / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির কারণে মোটর সাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৩৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের উকিলের পুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল চালক ইদ্রিস
তাড়াশ পৌর সদরের ভাদাস মধ্যপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।
এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুল গফুর কর্মকারের ছেলে জুবায়ের হোসেন (১৮) ও একই গ্রামের ইব্রাহিমের ছেলে হুজাইফা (১৯) গুরুতর  আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে আমরা ওই সড়ক দিয়ে অটোযোগে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল গিয়ে একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় তিনজনই গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার জানান, গুরুতর আহত তিনজনকে নিয়ে আসার আগেই বাইসাইকেল চালক মারা যান। আর মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদের মধ্যে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর