বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

দীঘিনালায় একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল।

Reporter Name / ৩৫৮ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বেতছড়ি একতা ফাউন্ডেশন মানবসেবার এক বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল (রোববার) মাগরিবের নামাজের পর বেতছড়ি কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন মানবিক সংগঠনের প্রতিনিধি, আলেম সমাজ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একতা ফাউন্ডেশনের সভাপতি ডা. আল-আমিন এ সময় বলেন, “এলাকাবাসীর সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই। বেতছড়ি একতা ফাউন্ডেশন শুধু একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইনশাআল্লাহ পুরো উপজেলাজুড়ে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।”

এছাড়া মধ্য বোয়ালখালী মানবিক যুবসমাজের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেন, “বেতছড়ি একতা ফাউন্ডেশনের মতো মানবিক সংগঠন প্রতিটি গ্রামে থাকা দরকার। একা একজন মানুষের পক্ষে সবসময় সহযোগিতা করা সম্ভব হয় না, কিন্তু সংগঠনের মাধ্যমে সবাই মিলে কাজ করলে সত্যিকার অর্থে অসহায় মানুষের উপকার হয়।”

মানবসেবার পথচলায় এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিলটি এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর