রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ দীঘিনালার বোয়ালখালী বাজারেও হাট-বাজারে ভাটা

Reporter Name / ১৪৬ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

 

খাগড়াছড়ি জেলায় জুম্ম ছাত্র জনতার ডাকে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। জেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচির প্রভাব পড়েছে। বিশেষ করে দীঘিনালা উপজেলার সবচেয়ে বড় বাজার বোয়ালখালী বাজারে স্বাভাবিক দিনে যেখানে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড় থাকে, সেখানে আজ মানুষের উপস্থিতি ছিল অল্প। ফলে বাজারে তেমন জমজমাট পরিবেশ দেখা যায়নি, ব্যবসায়ীরাও ক্ষতির শঙ্কায় পড়েছেন।

জুম্ম ছাত্র জনতা জানিয়েছে, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ছাত্র নেতা উক্যনু মারমাকে তুলে নিয়ে হেনস্তার অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তার অপসারণের দাবিতে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদরে আয়োজিত নিপীড়ন বিরোধী মহাসমাবেশ থেকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

একাধিক স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল বের করে অবরোধকারীরা সড়কে অবস্থান নেয়। এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সেনা কর্মকর্তার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

জুম্ম ছাত্র জনতার নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর