রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

ফুলছড়িতে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ

Reporter Name / ১৪১ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুপ্তমনি গ্রামের মোঃ ইমান আলী (৬৫) ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই উপজেলার উত্তর বুড়াইল গ্রামের মোঃ আজাদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছাঃ মুক্তা বেগম (৩৫) তার ক্রয়কৃত জমি দখলের পাঁয়তারা করছেন।

 

অভিযোগে বলা হয়, ইমান আলীর ক্রয়কৃত জমির চারপাশে টিনের বেড়া দেওয়ার পর থেকেই বিবাদীগণ নিয়মিতভাবে তার ছেলে মোঃ স্বপন ইসলামের কাছে মেসেঞ্জারে ফোন দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত অর্থ না দেওয়ায় তারা প্রাণনাশের হুমকিও প্রদান করে।

 

গত ২৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে বিবাদীগণ দা, কুড়াল ও ছুরি নিয়ে জমির টিনের বেড়া ভাঙচুর করে। এসময় বাধা দিলে তারা ইমান আলীকে অশালীন ভাষায় গালাগালি করে এবং মারধরের জন্য উত্তেজিত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীগণ হুমকি দিয়ে সরে যায়।

 

ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অভিযোগে মমিনুল ইসলাম, আবুল হোসেন, মাহাবুর রহমানসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

 

ইমান আলী জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার পর তিনি ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জমিটি ফুলছড়ি থানার চন্দিয়া মৌজায় অবস্থিত, খতিয়ান নং–৯৪৬, জেএল নং–২০, ৩২ শতকের মধ্যে ১৬ শতক তার ক্রয়কৃত জমি।

 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর