শিরোনাম
ছয় জেলায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষ কমিটি দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই, ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন তিন চাতালের জায়গায় চালু মাত্র একটি, কমেছে উৎপাদন-শ্রমিকের কর্মসংস্থান দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব মাসব্যাপী উৎসব শুরু, প্রথম দিনেই তিন বিহারে আয়োজন ঘুনি ইসলামিক মিশনে ফলজ ও বনজ গাছ কাটার অভিযোগ চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন, তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন মীরসরাইয়ে হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ৭ নারী গ্রেপ্তার গ্রেপ্তার ৭ জনের মধ্যে ৬ জনই নাসিরনগরের যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ভেড়ামারায় মালচিং পদ্ধতিতে করলা চাষে সাফল্য ইমরানের কম খরচে নিরাপদ সবজি উৎপাদনে বাড়ছে কৃষকদের আগ্রহ মহিষামুড়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেনে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, আটক ভারতীয় নাগরিক

প্রতিবেদকের নাম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আহত শাহাজুল ইসলাম জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান শাহাজুল। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর জেরে বিএসএফ সদস্যরা শাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।

এদিকে, ঘটনার প্রতিবাদে সীমান্তবর্তী মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকেরা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।

বিএসএফের গুলিবর্ষণের ঘটনার পর সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা সতর্কতামূলকভাবে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, নদীতে সামান্য বিষয় নিয়ে বিরোধের একপর্যায়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে শাহাজুল আহত হন এবং সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও জানান, গুলিবর্ষণ ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 October 2026

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, আটক ভারতীয় নাগরিক

www.dainikkagoj.com
10 October 2026

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, আটক ভারতীয় নাগরিক

www.dainikkagoj.com