শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

আদমদীঘিতে রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এডিবির অর্থায়নে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক উন্নয়ন ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং আরসিআইপি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পাইলট প্রকল্পের কাজ আদমদীঘি উপজেলা থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি জেলা পর্যায় হয়ে সারাদেশে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুজ্জামান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসের প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সিনিয়র কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন এবং নির্বাহী প্রকৌশলী রিপন কুমার।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দুলাল, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি ও সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।

দিনব্যাপী এ কর্মশালায় গ্রামীণ সড়ক উন্নয়ন, অগ্রাধিকার নির্ধারণ ও টেকসই সড়ক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

আদমদীঘিতে রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
04 May 2026

আদমদীঘিতে রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

www.dainikkagoj.com