রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কুষ্টিয়ায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

Reporter Name / ১৫৩ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

জুলাই গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা । শুক্রবার বিকালে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কুষ্টিয়া শহরের পৌরসভা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান এন এস রোড প্রদক্ষিণ করে। এর আগে ইসলামী আন্দোলন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে।

সমাবেশে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলার সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম মুলতান, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মিল হক কাসেমী, মাওলানা রেজাউল করিম, মুফতি আহমাদুল্লাহ হাবিবি প্রমূখ। বক্তারা জুলাই সনদের আইনে ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রতি জোর দেন।

এছাড়া গণহত্যার বিচার নিশ্চিত এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার নিশ্চিত সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন। সমাবেশে বক্তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হবে না পিআর পদ্ধতিতেই হতে হবে । জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচন হতে হবে, যারা নির্বাচনে বানচাল করতে চাই আগামী নির্বাচনে জনগণ তাদের বয়কট করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর