সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

তাড়াশে ৪ হাজার কেজি ডিজিএফএর চাল জব্দ

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদুল ফিতরের উপহার (ভিজিএফ) চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সাথে চার হাজার এক কেজি চাল জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়ন ভিজিএফএর চাউল বিতরণের ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা মোঃ আশরাফ আলী। তিনি জানান, বিতরণ অনিয়মের অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে  ৫০ কেজি ওজনের ৮৩ বস্তা চাল জব্দ করা হয়েছে।

রোববার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের চলছিল। দুপুরের পর থেকে দুস্থ হতদরিদ্রদের বদলে কালোবাজারি চাল নিতে আসলে স্থানীয় এলাকাবাসীর বাধায় চাল বিতরণ বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই  ইউপি সদস্যরা চম্পট দিয়ে পালিয়ে যায়। লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় চেয়ারম্যানের সাথে যোগসাজশে ইউপি সদস্য ৫ শত কার্ড কালোবাজারিদের নিকট বিক্রি করেছে।

০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণের কথা ছিল। সেই মোতাবেক নওগাঁ ইউনিয়নে ২,৩৫৩ জন উপকারভোগী প্রত্যেকে ১০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা কম বিতরণ করা হয়েছে।
ওগাঁ ইউনিয়ন জামাতের সভাপতি ফজলুল রহমান জানান, মাষ্টারোল ছাড়াই ইচ্ছে মতো চেয়ারম্যান, সচিব ও মেম্বাররা চাল বিতরণ করছিল। বেশ কিছু চাল কালোবাজারিদের নিকট বিক্রি করতে চেয়েছিলেন জামায়াতের লোকজনের বাঁধা মুখে পন্ড হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব বলেন, দুঃস্থ ও অসহায়দের জন্য চাল বরাদ্দে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন পরিষদের সচিব আলাউদ্দিন হোসেন জানান, চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তালিকা তৈরি করছেন সেই মোতাবেক বিতরণ চলছিল স্থানীয় এলাকাবাসীর বাধায় চাল বিতরণ বন্ধ করে দিয়েছে।

বিষয়ে নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু নিকট জানতে চাইলে তিনি জানান, জরুরি কাজে ঢাকার আছি চাল বিতরণের দায়িত্ব সচিব ও ইউপি সদস্যদের।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর