শিরোনাম
গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল ইয়াসিনের সান্তাহার রক্তদহ বিল পরিদর্শনে এমপি আব্দুল মহিত তালুকদার: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আশ্বাস পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত পাচার হওয়া ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড কচাকাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলার দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে স্মারকলিপি বারহাট্টায় ফারিয়ার মানববন্ধন পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি আবেগঘন পরিবেশে পিবিআই গোপালগঞ্জের পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন সরদারের বিদায় সংবর্ধনা বদলগাছীতে নিজগৃহে মানসিক প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা ত্রিশালে ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নেত্রকোনার হাওরে বোরো ধানের ভয়াবহ বিপর্যয়: কৃষকেরা দিশেহারা, ক্ষতি প্রায় ৩৭৫ কোটি টাকা
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

পাচার হওয়া ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় আটককৃত পাচার হওয়া প্রায় ৮ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) আদালতের নির্দেশনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড করা হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টার দিকে সিনিয়র চিফ জুডিসিয়্যাল আদালত, চাঁপাইনবাবগঞ্জের নির্দেশনা এবং সরকারি আদেশের আলোকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানাউল মোর্শেদ উপস্থিত থেকে আনলোড কার্যক্রম তদারকি করেন।

জানা গেছে, আটককৃত ট্রাক (লড়ি) থেকে মোট ৮ হাজার ২৩৬ লিটার জ্বালানি তেল (ডিজেল) আনলোড করা হয়। যদিও মামলার নথিতে তেলের পরিমাণ ৮ হাজার লিটার উল্লেখ রয়েছে। পুরো কার্যক্রমে জেলা চিফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পাচারকৃত জ্বালানি তেল মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাবেক সভাপতি মোঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, সাংবাদিক মোঃ আলী হায়দার রুমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফিলিং স্টেশনের সেলার মোঃ রজব আলী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সাধারণ জনগণ।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে উপজেলার ফলিমারী-সোনাজল এলাকার মধ্যবর্তী হিরো নামক ইটভাটার কাছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভোলাহাট থানা পুলিশ। অভিযানে এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এসআই মোঃ শাহিনুল ইসলাম ও এসআই মোঃ শাখাওয়াত হোসেন একটি ডিজেলবাহী ট্রাক (লড়ি), ৬টি ভুটভুটি, ১টি ভ্যান, ড্রাম ও জারকিনসহ বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত জ্বালানি তেল পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

পাচার হওয়া ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড

www.dainikkagoj.com
11 May 2026

পাচার হওয়া ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড

www.dainikkagoj.com