শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

বারহাট্টায় ফারিয়ার মানববন্ধন পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

প্রতিবেদকের নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

পলাশ পাল, জেলা প্রতিনিধি | নেত্রকোনা

নেত্রকোনার বারহাট্টায় পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) বারহাট্টা উপজেলা শাখার নেতাকর্মীরা। সোমবার (১১ মে) সকাল ১১টায় বারহাট্টা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“অধিকার আদায়ে, আমরা সবাই একসাথে” স্লোগানে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা পেশাগত অবমূল্যায়ন, হয়রানি ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানের সময় পেশাগত দায়িত্ব পালনরত ২০ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভকে দালালদের সঙ্গে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের পেশাগত পরিচয় যাচাই-বাছাই করে মুক্তি দিলেও এ ধরনের ঘটনা পুরো পেশাজীবীদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে।

ফারিয়া বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলি তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হিরা মিয়া, মোঃ এনামুল হক, মোঃ আসলাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন। তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও নতুন গবেষণালব্ধ তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্ব পালনের সময় নানা প্রতিবন্ধকতা ও অসম্মানজনক আচরণের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

তারা আরও বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে দেশের স্বাস্থ্যখাতে নিরলসভাবে কাজ করা এই পেশাজীবীদের রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা সময়ের দাবি। একইসঙ্গে হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল বাধা দূর করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে ফারিয়ার নেতাকর্মীরা তাদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 May 2026

বারহাট্টায় ফারিয়ার মানববন্ধন পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

www.dainikkagoj.com
11 May 2026

বারহাট্টায় ফারিয়ার মানববন্ধন পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

www.dainikkagoj.com