শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সাতকানিয়ায় অভিনব কায়দায় ২১ হাজার ইয়াবাসহ চারজন আটক

প্রতিবেদকের নাম / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিনব কৌশলে পেটের ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃতদের কাছ থেকে আনুমানিক ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন— জিয়াউর রহমান (৩৫), মো. সাকের (২৮), আবু তৈয়ব (৩৫) ও জাফর মিয়া (৪০)।

সোমবার (৪ মে) দুপুরে র‍্যাব-১৫ এর স্কোয়াড লিডার মো. মেহেদী আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি মাদক চক্র কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে বড় একটি ইয়াবার চালান চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। এর ভিত্তিতে রোববার (৩ মে) রাত ৮টার দিকে সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘী বাজার সংলগ্ন মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের শারীরিক পরীক্ষায় তাদের দেহে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অভিনব কৌশলে মাদক পাচার করে আসছিলেন। তারা মূলত ভাড়াভিত্তিকভাবে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করতেন বলেও জানায় র‍্যাব।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

সাতকানিয়ায় অভিনব কায়দায় ২১ হাজার ইয়াবাসহ চারজন আটক

www.dainikkagoj.com
04 May 2026

সাতকানিয়ায় অভিনব কায়দায় ২১ হাজার ইয়াবাসহ চারজন আটক

www.dainikkagoj.com