শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বদলগাছীতে নিজগৃহে মানসিক প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর বদলগাছী উপজেলায় মোঃ মেহেদী হাসান রুহন (১৫) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কিশোর মেহেদী তার পিতা মোঃ রাজু হোসেন ও দাদীর সঙ্গে একসাথে দুপুরের খাবার গ্রহণ করে। এরপর তার পিতা মাঠে কাজ করতে চলে যান এবং দাদী বাড়ির বাইরে চাউল পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন।

পরবর্তীতে বিকেল ২টা ২০ মিনিটের দিকে দাদী ঘরে ফিরে এসে মেহেদীকে সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, ঘরের বাঁশের আড়ার সাথে লাইলনের রশি ব্যবহার করে ঝুলন্ত অবস্থায় রয়েছে মেহেদী। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে নিচে নামায় এবং পরে দেখা যায়, সে আগেই মৃত্যুবরণ করেছে।

খবর পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এ মর্মান্তিক ঘটনার পর পুরো পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

বদলগাছীতে নিজগৃহে মানসিক প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা

www.dainikkagoj.com
11 May 2026

বদলগাছীতে নিজগৃহে মানসিক প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা

www.dainikkagoj.com