শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু,নিখোঁজ-১

Reporter Name / ২০৭ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও ১ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে জেলার কুমারখালী উপজেলার তেবাড়িয়া এলাকায় খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলার বেলগাছি এলাকার মামুনের ছেলে।

 

নিহতের নানী মোমেনা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে তিনি, তার মেয়ে ও নাতি আব্দুল্লাহকে নিয়ে অপর মেয়ের বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে স্থানীয় সমবয়সী শিশুদের সঙ্গে আব্দুল্লাহ পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর সঙ্গীরা এসে আব্দুল্লাহর পানিতে ডুবে যাওয়ার খবর জানায়। পরে দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্য ও স্থানীয় জনগণের অনুরোধে লাশটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জেলার মিরপুর উপজেলার তালবাড়ী পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সাইম কবিরাজ (১১) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সে নওদা শামুখিয়া গ্রামের খাইরুল ইসলাম কবিরাজের ছেলে। সূত্র জানায় দুপুরে সাইম তার দুই বন্ধুর সাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময়ে তীব্র স্রোতে তারা তিন জনই পানিতে ভেসে যায়। স্থানীয় জনগণ দুইজনকে উদ্ধার করলেও সাইমের সন্ধান মেলেনি। নিখোঁজ সাইম রানাখড়িয়া দারুল উলুম হাজী আহম্মদ আলী জান মাদ্রাসার শিক্ষার্থী। মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিখোঁজ শিশুটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর