শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

লংগদুতে অগ্নি ক্ষতিগ্রস্থ মাইনীমুখ বাজার পরিদর্শণে  জেলা পরিষদ চেয়ারম্যান, কৃষিবিদ কাজল তালুকদার 

Reporter Name / ১৮৬ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)

 

রাঙ্গামাটির লংগদুতে মাইনীমূখ বাজারের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া দোকানপাট ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলতে এগিয়ে এলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

 

১২সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় মাইনীমূখ বাজারে অগ্নিকান্ডে ভস্মীভূত দোকানপাট ও বাসাবাড়ি পরিদর্শণ শেষে মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে আসেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, কৃষিবিদ কাজল তালুকদার।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান  মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  মাওলানা নাছির উদ্দীন, মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম মেম্বার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

 

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান, মাইনীমূখ বাজার ঘুরে দেখেন এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্রপাতিসহ বাজারের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

 

পরে অতিবৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বন্যাদূর্গত মাইনীমুখের ১১টি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করেন।

 

উল্লেখ্য যে, গতকাল  বৃহস্পতিবার বিকাল আড়াইটায় মাইনীমুখ বাজারের লঞ্চঘাটে একটি হোটেল থেকে আগুনের সুত্রপাত হয়ে প্রচন্ড গরমে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ভাবে স্থানীয় জনসাধারণ,  বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্যরা এগিয়ে এলে দীর্ঘ দুই/আড়াই ঘন্টায় নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও ৫টি দোকান একটি এবাদতখানা মসজিদসহ  মোট ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

 

এ বিষয়ে মাইনীমুখ বাজার সভাপতি আবুল কাশেম মেম্বার জানান, প্রাথমিক ভাবে আমরা একটা তালিকা করেছি এতে ১৭ পরিবারের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর