শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. শফিকুল ইসলাম শফি (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৭ আগস্ট রাতে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া পূর্বপাড়া এলাকায় নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতসহ মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি দুই দিন অসুস্থ থাকার পর ২৯ আগস্ট সকালে নিজ বাড়িতে মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৩০ আগস্ট সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলাম শফিসহ কয়েকজনকে আসামি করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 September 2026

সিরাজগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

www.dainikkagoj.com
01 September 2026

সিরাজগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

www.dainikkagoj.com