শিরোনাম
রামগতিতে কলেজ পোশাকে ধূমপানের ভিডিও ভাইরাল, শিক্ষার্থীদের আচরণ নিয়ে ক্ষোভ সিরাজগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দামুড়হুদায় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু তিন মাসের নিষেধাজ্ঞার অবসান, আজ থেকে উন্মুক্ত সুন্দরবন নেত্রকোনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-জনসভা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহ্বান এমপি মান্নানের নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন জিয়ার ‘কমল’ স্মৃতিধন্য কমলনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-জনসভা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহ্বান এমপি মান্নানের

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

সোনারগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। টানা বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জড়ো হন। পরে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। বৃষ্টির মধ্যেও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র সুসংহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের কোনো বিকল্প নেই। সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বিএনপি নেতা মাসুম রানা, যুবদল নেতা কাউসার আহম্মেদ ও রাকিব হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 September 2026

সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-জনসভা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহ্বান এমপি মান্নানের

www.dainikkagoj.com
01 September 2026

সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-জনসভা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহ্বান এমপি মান্নানের

www.dainikkagoj.com