শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ময়মনসিংহে ৩ প্রতারক ও সীম বানানোর কারিগর গ্রেফতার

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

তথ্য প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করে মৃত ব্যক্তিদের মোবাইল সীম রেজিষ্ট্রেশন ও ব্যবহার করে লাখ লাখ টাকা প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত (২০ মার্চ ২০২৫) রাতে নগরীর গোহাইলকান্দি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইলের সীম তৈরি, ফিঙ্গার হিটার, মেশিন, বায়োমেট্রিক স্ক্যানার, তিন শতাধিক নকল সীম উদ্ধার করে।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ সফিকুল ইসলাম খান (২২ মার্চ) শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ওসি জানান, গতবৃহস্পতিবার (২০মার্চ) রাত ১০ টা ৫০ ঘটিকায় গোপন সংবাদে ভিত্তিতে কতিপয় ব্যক্তিরা গোহাইলকান্দি এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করে মোবাইল সীম রেজিষ্ট্রেশন করে অন্যত্র বিক্রি ও প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে কোতোয়ালী পুলিশের একটি শক্তিশালী টিম, শুক্রবার মধ্যরাতে গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড়ে অভিযান চালায়। অভিযানে হাফিজুল ইসলাম প্রিন্সকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত প্রিন্সের স্বীকারোক্তি মত, ঐ রাতেই পুলিশ প্রিন্সকে সাথে নিয়ে ইটাখোলা থেকে আজিজুল হক ও তানভীর রহমান কাব্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে সাথে নিয়ে শুক্রবার দিনভর টানা অভিযান চালিয়ে গোহাইলন্দির একটি বাসা থেকে মোবাইলের সীম তৈরি, ফিঙ্গার হিটার, মেশিন, বায়োমেট্রিক স্ক্যানার, তিন শতাধিক নকল সীম উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ল্যাপটপ তিনটি, মোবাইল সাতটি, ফিঙ্গার হিটার মেশিন তিনটি, ফিঙ্গার বায়োমেট্রিক স্ক্যানার, বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানার আটটি, ফিঙ্গার ছাপা যুক্ত নেগেটিভ ৩০ পিস, ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করার রাবার, গ্রামীন সীম ৩০০ পিস, সাদা কাগজে প্রিন্ট করা বিভিন্ন ব্যক্তির এনআইডি নাম্বার সহ ১৫ পাতার তালিকা, একটি মোবাইল ট্যাব।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৮৬, তারিখ-২১/০৩/২০২৫, ধারা- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধনী/২০১০) এর ৩৫(২)/৫৫(৭)/৭৪ দায়ের হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাজেদ কামাল প্রতারকচক্রের অন্যান্য সদস্যদের সনাক্তকরণে অধিকতর জিজ্ঞাসাবাদে সাতদিনের রিমান্ড চেয়ে আসামিদের শনিবার আদালতে পাঠিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর