শিরোনাম
ছয়টি জেলায় তদারকির দায়িত্ব পেলেন বীথিকা বিনতে হোসাইন সিরাজগঞ্জে হেলথ কেয়ার হসপিটালে সিজারের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে ৮০০ মানুষের মাঝে খাবার বিতরণ, গণসংযোগে কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজি অটোরিকশার ধাক্কা, চালকসহ নিহত ২ সোনারগাঁয়ে সব ধরনের অপরাধে জিরো টলারেন্স: নবাগত ওসি আব্দুল বারিক কমলনগরের চর বসু বাজারে ১৫ বছর কমিটি নেই, চরম নিরাপত্তাহীনতা সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা কমলনগরে চরম নিরাপত্তা ঝুঁকিতে খাদ্যগুদাম;  লাইটিং ব্যবস্হা জরুরী রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ছয়টি জেলায় তদারকির দায়িত্ব পেলেন বীথিকা বিনতে হোসাইন

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

​মোখলেছুর রহমান ধনু

লক্ষীপুর জেলা প্রতিনিধি

জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৬টি জেলার সাংগঠনিক দায়িত্ব ও তদারকির কাজ দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য জনাবা বীথিকা বিনতে হোসাইনকে।

​সংগঠন সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি, দলীয় পুনর্গঠন এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনার জন্য তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত জেলাগুলো হলো— লক্ষ্মীপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর এবং নড়াইল। এসব জেলায় দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করবেন তিনি।

​নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে সংশ্লিষ্ট জেলাগুলোর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। দলীয় সূত্রে জানানো হয়, বীথিকা বিনতে হোসাইনের দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে এই ৬টি জেলায় তৃণমূল দলীয় কাঠামো আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

​দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি জেলায় দলীয় হাতকে আরও শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
30 August 2026

ছয়টি জেলায় তদারকির দায়িত্ব পেলেন বীথিকা বিনতে হোসাইন

www.dainikkagoj.com
30 August 2026

ছয়টি জেলায় তদারকির দায়িত্ব পেলেন বীথিকা বিনতে হোসাইন

www.dainikkagoj.com