রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়

Reporter Name / ১৮০ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন মতবিনিময় সভা করেছেন।

 

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “কুষ্টিয়ার উন্নয়ন, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জরুরি। জনগণের সমস্যাগুলো তুলে ধরতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি চাইবো, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের কাজকে আরও গতিশীল করে তুলতে সাংবাদিকরা আমাদের পাশে থাকবেন।”

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে কুষ্টিয়ায় স্বাগত জানান এবং জেলা উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও গণমানুষের কল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর