বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণে এক মাদ্রাসা ছাত্র গ্রেফতার

Reporter Name / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসলাম হোসেন (১৪) উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গুচ্ছগ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আড়ংগাইল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র।

যৌন নীপিড়নের স্বীকার ওই ছাত্রীর মা আমেনা খাতুন বলেন, আমি আড়ংগাইল গুচ্ছগ্রামে বসবাস করি। আমার মেয়ে আড়ংগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়া-লেখা করে। মেয়ে বাবা আমিনুল ইসলাম ঢাকায় অবস্থান করে দিন মজুরের কাজ করেন। গত শনিবার আমার মেয়ে সহপাঠিদের সাথে প্রতিবেশি শহিদুল ইসলামের আঙ্গীনায় খেলা করছিল। এ সময় শহিদুলের ছেলে আসলাম চকলেটের লোভ দেখিয়ে আমার অবুঝ শিশুটিকে নিয়ে পাশের বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে যৌন নীপিড়ন চালাতে থাকে। শিশুটির আত্ম চিৎকারে তার সহপাঠিরা এগিয়ে এলে আসলাম পালিয়ে যায়। আমি তাড়াশ থানায় অভিযোগ করতে গেলে আসলামের আত্মীয় স্বজন উপযুক্ত বিচার দেয়ার কথা আমাকে ফিরিয়ে আনেন। কিন্তু ৬ দিনেও কোন বিচার না পেয়ে আমি বৃহস্পতিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি(তদন্ত) নাজমুল কাদের জানান, মেয়ের মায়ের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্ত আড়ংগাইল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র আসলামকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর