শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। সোমবার (১১ মে) সকাল ১১টায় দীঘিনালা কলেজ গেইট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) দীঘিনালা শাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া দীঘিনালা শাখার সভাপতি মোঃ তাহেরুল ইসলাম (সোহাগ)। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সদস্য হাসিবুর রহমানসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন সময় তারা কর্মক্ষেত্রে হয়রানি, বৈষম্য ও অসম্মানজনক আচরণের শিকার হন। চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যখাতের সঙ্গে সমন্বয় করে কাজ করলেও তাদের পেশাগত মর্যাদা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে।

তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়; তারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। তাই তাদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা সময়ের দাবি। পাশাপাশি কর্মস্থলে অযৌক্তিক বাধা ও হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন এবং আন্দোলনকারীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। পরে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

www.dainikkagoj.com
11 May 2026

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

www.dainikkagoj.com